শাপলাপুর ইউনিয়ন যুবদল নেতার ছোট বোন হালিমা খাতুনের ইন্তেকাল

প্রকাশকাল: ১৬ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দুল করিম সুমনের ছোট বোন হালিমা খাতুন ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হালিমা খাতুন শাপলাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার মরহুম আলী আহমদের মেয়ে।

পরিবারের পক্ষ থেকে জানানো তথ্য অনুযায়ী, মৃত্যুর প্রায় ২০ ঘণ্টা আগে তাঁর লিভার ও কিডনির অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট বোনের চিকিৎসার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন সৈয়দুল করিম সুমন। তিনি তাঁর পোস্টে ছোট বোনের জন্য দোয়া কামনা করে জানান, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর লিভার ও কিডনির অস্ত্রোপচার হয়েছে।

হালিমা খাতুনের ইন্তেকালে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোক বিরাজ করছে। স্বজনেরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

মরহুমা হালিমা খাতুনের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।

শাপলাপুর নিউজ পরিবারের পক্ষ থেকে মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *