
৩ অক্টোবর ২০২৬ | শনিবার
যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বার্কবেক, ইউনিভার্সিটি অব লন্ডন পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি।
এর আগে একই দিন যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
উল্লেখ্য, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য।
ছবি: সংগৃহীত



