
প্রকাশকাল: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
কক্সবাজারের মহেশখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কালারমারছড়া ও শাপলাপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন—কালারমারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম (৫১), একই ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী নেজাম উদ্দিন (৪১) এবং শাপলাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম (২৩)।
ভোর সাড়ে ৪টার দিকে কালারমারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে আবুল কালাম ও নেজাম উদ্দিনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এসআই রাজু ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
অন্যদিকে, একই সময় শাপলাপুর ইউনিয়নের মিটাইছড়ি এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করা হয়। মহেশখালী থানার এএসআই মো. শরীফ, ইয়াসিন ও সেলিমসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক আবুল কালাম কালারমারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাবের আহমেদের ছেলে। নেজাম উদ্দিন একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
অপর আটক সাইফুল ইসলাম শাপলাপুর ইউনিয়নের মিটাইছড়ি গ্রামের মৃত মো. আবদুল্লাহর ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল সুলতান জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগে বা কোন মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশ সূত্রে বিস্তারিত তথ্য জানা যায়নি।
Disclaimer: The information published by Shaplapur News is collected from available sources and is published in good faith for public interest. Shaplapur News does not intend to harm the reputation of any individual, organization or institution. Any allegations, statements or claims mentioned in a report are based on information received from relevant sources and are published for news and public interest purposes. Such allegations do not constitute a final determination of guilt. If any information is found to be inaccurate or incomplete, Shaplapur News is willing to review and correct it upon receiving credible information or clarification from the concerned party.


