
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের খামিসের কাহালা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোলাইমান (২৫) নামে মহেশখালীর এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সোলাইমান কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিজ্জির পাড়া এলাকার জাফর আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় ২০২০ সালের ৮ এপ্রিল সৌদি আরবে পাড়ি জমান সোলাইমান। ঘটনার দিন কাজ শেষে প্রয়োজনীয় বাজার করে বাসায় ফিরছিলেন তিনি। পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বর্তমানে তাঁর মরদেহ সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পরিবার।
মাত্র ২৫ বছর বয়সে সোলাইমানের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও পুরো কালারমারছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন শোকাহত পরিবারের সদস্যরা।
Disclaimer: The information published by Shaplapur News is collected from available sources and is published in good faith for the public interest. Allegations, statements, and claims mentioned in any report are attributed to the relevant sources and should not be considered as established facts unless confirmed by competent authorities or through a final legal determination. Shaplapur News does not intend to defame, insult, or harm the reputation of any individual, organization, or institution. Any person or party mentioned in a report has the right to provide clarification or a response, which may be published or incorporated where appropriate. An allegation or arrest does not constitute a final determination of guilt.