
প্রকাশকাল: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
কক্সবাজারের মহেশখালীর ছোট মহেশখালীতে বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে একটি সিএনজি অটোরিকশা থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালক মো. মিশাল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ছোট মহেশখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অফিসপাড়া এলাকার ফরেস্ট অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মহেশখালী থেকে বদরখালীগামী একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে বিশেষ চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালক মিশাল পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
পরে তার কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে অটোরিকশা থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মো. মিশাল (২১) মহেশখালী উপজেলার দক্ষিণ নলবিলা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় উদ্ধার হওয়া অস্ত্রসহ তাকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তবে অস্ত্রটি কীভাবে তার কাছে এলো এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Disclaimer: The information published by Shaplapur News is collected from available sources and is published in good faith for public interest. Any allegation, statement or information regarding an individual or organization is reported based on the information available at the time of publication. Such reports do not constitute a final determination of guilt. The concerned person or organization has the right to present their statement or response. Shaplapur News does not intend to harm the reputation of any individual or organization.

